নাটোরে বাস চাপায় মোটর সাইকেল আরোহী নিহত

নাটোরের গুরুদাসপুর উপজেলায় বাসের চাকায় পিষ্ট হয়ে ডা. হাবিবুর রহমান (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ডা. হাবিবুর রহমান উপজেলার কাছিকাটা এলাকার ফরিদ মাস্টারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চাপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী শিশির পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৮৪৭৮) বেপরোয়াগতিতে যাওয়ার পথে ওই মোটরসাইকেল আরোহী ডা. হাবিবুর রহমানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

গুরুদাসপুর থানার ওসি মোজাহারুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বার্তা বাজারকে জানান, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর