ময়মনসিংহে মাসব্যাপী বাণিজ্য মেলা শুরু

দি ময়মনসিংহ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর আয়োজনে প্রতিবছরের ন্যায় এবারও মাসব্যাপী বাণিজ্য মেলা শুক্রবার (১৪ই ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে কাচারীঘাটস্থ ব্রহ্মপুত্রের তীরে উদ্ধোধন করা হয়।

ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু মাসব্যাপী বাণিজ্য মেলার শুভ উদ্ধোধন করেন।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের এমপি মনিরা সুলতানা মনি,ময়মনসিংহের জেলা প্রশাসক মো: মিজানুর রহমান,ডিএসবির পুলিশ সুপার হুমায়ন কবির,জেলা আওয়ামী লীগের সভাপতি এড.জহিরুল হক খোকা,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. মোয়াজ্জেম হোসেন বাবুল প্রমুখ।

দি ময়মনসিংহ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি আমিনুল হক শামীম সিঅাইপির সভাপতিত্বে মসিকের ৭ নং ওয়ার্ড কাউন্সিলর আসিফ হোসেন ডন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এবং অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন চেম্বার অফ কমার্সের সিনি:সহ-সভাপতি শংকর সাহা।

ইতিমধ্যেই বাণিজ্য মেলায় বিভিন্ন স্টলের পসরা সাজিয়েছেন ব্যবসয়ীরা। মেলা প্রাঙ্গনে বিভিন্ন বিনোদনমূলক রাইডস শিশুদের অানন্দকে বাড়িয়ে দিয়েছে।

মাসব্যাপী বাণিজ্যমেলার উদ্ধোধক মসিক মেয়র ইকরামুল হক টিটু তার বক্তৃতায় বলেন,এই বাণিজ্যমেলা শুধু পণ্য বেনাকেনাবেচার স্থান নয় অত্র এলাকার ব্যবসায়ী তথা নারী উদ্যোক্তাদের পণ্য প্রচারের একটি প্লাটফর্ম হিসেবে তিনি এটিকে উল্লেখ করেন।অনুষ্ঠানের সভাপতি আমিনুল হক সিআইপি ময়মনসিংহ অঞ্চলের বাণিজ্য সম্প্রসারণ তথা কর্মসংস্থান সৃষ্টির জন্য ইপিজেডসহ পরিপূর্ণ ইমিগ্রেশন কেন্দ্র স্থাপনের দাবী জানান।

প্রধান অতিথি গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শরীফ আহমেদ এমপি তার বক্তৃতায় ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন এবং ময়মনসিংহ অঞ্চলে ব্যবসা-বাণিজ্য তথা সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখার আশ্বাস দেন।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর