করোনা ভাইরাসও থামাতে পারেনি ভালবাসা দিবসের উদযাপন

মহামারী আকার ধারন করা করোনাভাইরাসের এই আকালেও থেমে থাকেনি ভালবাসা দিবসের উদযাপন। চীনের স্যোসাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিওতে করোনাভাইরাসের আতংককে বুড়ো আঙ্গুল দেখিয়ে মানুষজনকে উদযাপন করতে দেখা গিয়েছে।

ভাইরাল ভিডিওর বিভিন্ন দৃশ্যে দেখা গেছে প্রেমিক প্রেমিকা যুগলকে বিভিন্নভাবে রোমাঞ্চ করতে। কাচের দেয়ালের এপাশে একজন আর ওপাশে একজন থেকে মাঝখানে কাঁচ রেখে চুম্বন করা, মুখে মাস্ক লাগিয়ে চুম্বনে আবদ্ধ হওয়াসহ আরও বিভিন্ন আবেগপূর্ণ দৃশ্য।

চীনের বিভিন্ন গণমাধ্যম জানায়, এত সংকটের মাঝেও চীনের মানুষজনের ভালবাসা উদযাপন থেমে নেই। কারন ভালবাসা অবিনশ্বর। কোনো বাঁধাই থামাতে পারে না ভালবাসার মানুষের কাছে যাওয়া।

সূত্র- বিবিসি

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর