বাদুর থেকে ছড়ানো করোনা ভাইরাস ইতোমধ্যে চীন থেকে সারাবিশ্বে প্রবল আতংক সৃষ্টি করেছে। কিন্ত এরইমধ্যে আফ্রিকার দেশ নাইজেরিয়াতে ৭০ জনের মৃত্যু হয়েছে নতুন এক ভাইরাসে। ইঁদুর থেকে ছড়ানো নতুন এই ভাইরাসের নাম “লাসা ভাইরাস”। গতকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার এই তথ্য প্রকাশ করেছে।
নাইজেরিয়ার রোগ নিয়ন্ত্রন সংস্থা (এনসিডিসি) বলছে, তাদের দেশের তিনটি অঞ্চলে এই ভাইরাস এখন ভয়ংকর আকার ধারন করে আছে। বৃহস্পতিবার একদিনেই ৮ জনের মৃত্যু হয়েছে।
নাইজেরিয়ার গবেষকরা বলছে মলমূত্র, খাবার ও ঘরের জিনিসপত্রের মাধ্যমে লাসা ভাইরাস ছড়াচ্ছে। তবে এই রোগ প্রাণঘাতী না হলেও শরীরের তাপমাত্রা অত্যধিক বেড়ে যায়, শরীরে প্রচন্ড ব্যাথা হয়, চামড়ার নিচে রকক্ষরন হয়। এমনকি হার্ট ও কিডনিও অচল হয়ে যেতে পারে।
চিকিৎসকরা বলছেন, খাবার, মলমূত্র ও গৃহস্থালি জিনিসপত্রের মাধ্যমে মানুষের শরীরে লাসা জ্বর ছড়ায়। ৮০ শতাংশ ক্ষেত্রে এই জ্বর প্রাণঘাতী নয়। এতে আক্রান্ত হলে শরীরের তাপমাত্রা বেড়ে যাওয়ার পাশাপাশি মাথাব্যথা, মুখে ঘা, মাংসপেশিতে ব্যথা ও ত্বকের নিচে রক্তক্ষরণ হয়। এছাড়া এই জ্বরে আক্রান্ত রোগীর অনেক সময় হার্ট ও কিডনি অচল হয়ে যায়।
নাইজেরিয়ার লাসা শহরে ১৯৬৯ প্রথম এই জ্বরের রোগী পাওয়া যায় বলে শহরের নামেই ভাইরাসের নামকরন হয়েছে। ইবোলা ও লামবার্গ গোত্রের এই ভাইরাস মানব সম্প্রদায়ের জন্য ভয়ংকর কিছু বয়ে আনবে বলে ধারনা করা হচ্ছে।
বার্তা বাজার/এসজে