গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার পোনা নামে স্থানে শুক্রবার সকালে বাস ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে ৫ নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। শ্রমিকরা উপজেলার চিটা গ্রাম থেকে নসিমনে চড়ে ভাটিয়াপাড়ায় যাচ্ছিল।
নিহদের মাঝে যে চারজনের পরিচয় পাওয়া গিয়েছে তারা হলেন চিতা গ্রামের সুমন মুন্সি (২০), একই গ্রামের বদির মোল্লা (২৪),সিরাজুল ইসলাম মোল্লা (৩০), ও মিজান ফকির (৪০)।
কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ইকবাল খান বলেন, পার্শ্ব সড়ক থেকে একটি নছিমন মহাসড়কে ওঠার সময় ফাল্গুনী পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। কাশিয়ানী স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পথে আরও দুজনের মৃত্যু ঘটে। আহত সাতজনকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ এবং গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। গোপালগঞ্জে নেওয়ার পথে সিরাজুলের মৃত্যু হয়।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক অঞ্জন কুমার সাহা জানিয়েছেন ফরিদপুরে নেওয়ার পর অন্য একজনকে মৃত ঘোষণা করা হয়। তবে নিহতের নাম জানাতে পারেননি তিনি।
গুরুতর আহত আরও ৫ জনের চিকিৎসা চলছে।
বার্তা বাজার/এসজে