সাতক্ষীরার পাটকেলঘাটায় ট্রাক চাপায় এক নারী নিহত হয়েছে। শুক্রবার বিকালে তালা উপজেলার পাটকেলঘাটা থানার ত্রিশমাইল নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত ওই নারীর নাম চম্পারানী মন্ডল (৩৫)। তিনি পাটকেলঘাটা থানার কাপাসডাঙ্গা গ্রামের নারায়ন চন্দ্র মন্ডলের স্ত্রী।
স্থানীয়রা জানায়, শুক্রবার বিকালে চম্পারানী সাতক্ষীরা-খুলনা মহাসড়কের ত্রিশমাইল এলাকায় রাস্তা পার হওয়ার সময় খুলনাগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘাতক ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি বলেও জানান স্থানীয়রা।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করেছে।
বার্তা বাজার / ডব্লিও.এস