ভ্যালেন্টাইন্স ডে তথা বিশ্ব ভালবাসা দিবসে বাইরে বেড়াতে মানা করায় মায়ের সাথে ঝগড়া করে লামিয়া (১৫) নামের এক ১০ শ্রেনীর স্কুলছাত্রী আত্মহত্যা করেছে বলে জানা গেছে। যশোর সদর উপজেলার বাহাদুরপুর গ্রামে ঘটা এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় একটি অপমৃত্যু হয়েছে।
আজ সকালে বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষে বান্ধবীদের সাথে বেড়াতে যেতে চেয়েছিল বাহাদুরপুর গ্রামের আব্দুল কাদেরের কন্যা লামিয়া। কিন্তু মেয়েটির মা বাবা গত বৃহস্পতিবার রাতেই এই ব্যাপারে সায় না দিয়ে বকাঝকা করে, বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে।
এতে ভালবাসা দিবসের দিন সকালে অভিমান করে ঘরের আড়ার সাথে উড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। বাড়ির লোকজন ঘরের দড়জা জানাল ভেঙে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।
বার্তা বাজার/এসজে