পাকিস্তানে যাচ্ছে না প্রোটিয়ারা

পাকিস্তানে যাচ্ছে না প্রোটিয়া ক্রিকেট দল। সফরটি বাতিল করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। তবে নিরাপত্তার কারণে নয়। নিজেদের অতিরিক্ত ব্যস্ততার কারণে মার্চে হতে যাওয়া এ সফরটি আপাতত বাতিল করতে বাধ্য হয়েছে প্রোটিয়া ক্রিকেট বোর্ড। দক্ষিণ আফ্রিকান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, আগামী মাসে ভারত সফর করবে দলটি। এরপরই তাদের পাকিস্তান সফরেও যাওয়ার কথা ছিলো।

পিএসএল চলাকালীন এ কারণে নিরাপত্তা দলও পাঠানোর কথা আফ্রিকানদের। কিন্তু ক্লান্তিকর সূচির কারণে আপাতত সিরিজটি খেলতে অস্বীকৃতি জানিয়েছে দক্ষিণ আফ্রিকা। রাওয়ালপিন্ডিতে তিনটি টি-টোয়েন্টি আয়োজন করতে চেয়েছিলো পিসিবি। তবে, আপাতত সিরিজটি না হলেও এ বছরই কোন এক সময় পাকিস্তাঞ্জ সফরে যাবে বলে নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকানরা। এর আগে নিরাপত্তার অজুহাত দিলেও পরে পাকিস্তান সফর করেছে শ্রীলঙ্কা ও বাংলাদেশ ক্রিকেট দল।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর