রাজধানীর দক্ষিণখান থানাধীন কেসি স্কুলের সামনে একটি আবাসিক ভবন থেকে দুই শিশুসহ মায়ের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে দক্ষিণখান থানা পুলিশ।
শুক্রবার বিকেল সাড়ে ৫.০০ ঘটিকায় খবর পেয়ে দক্ষিণখান থানার পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে যান। সর্বশেষ খবর অনুযায়ী নিহতদের নাম-পরিচয় ও ঘটনার মোটিভ পরিষ্কার কিছু জানা যায়নি। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার নাবিদ কামাল শৈবাল বলেন- দুই শিশুসহ মায়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে বাড়ির গৃহকর্তাকে এখনও খুঁজে পায়নি পুলিশ। এটি আত্মহত্যা না’কি হত্যাকাণ্ড তা এখনই বলা যাচ্ছে না। তদন্ত সাক্ষেপে তা বলা যাবে।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, উক্ত মহিলার স্বামীর নাম রকিব উদ্দিন, তিনি একজন আদম ব্যবসায়ী। গত তিনদিন যাবত রকিব উদ্দিনকে এলাকায় দেখা মিলছে না। এমন ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া বিরাজ করছে।