বিশ্ববিদ্যালয়ে নবাগত শিক্ষার্থীকে র্যাগ দেয়ার অপরাধে ৩ ছাত্রকে বহিষ্কার করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আজ শুক্রবার (১৪ই ফেব্রুয়ারি) সন্ধায় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ফরিদ উদ্দিন জানান, এক শিক্ষার্থীর অভিযোগ করায় আমরা র্যাগিংয়ের প্রমাণ পেয়েছি। পরে র্যাগিং এ জড়িত থাকার প্রমাণ সাপেক্ষে আমরা যন্ত্রকৌশনের ৩ ছাত্রকে সাময়িক বহিষ্কার করেছি। পরবর্তীতে বিস্তর তদন্ত সাপেক্ষে আরও কঠোরতর ব্যবস্থা আমরা গ্রহন করব।
ভিসি আরও বলেন, র্যাগিং মুক্ত বিশ্ববিদ্যালয় গঠনে আমরা বদ্ধ্বপরিকর। নতুন শিক্ষার্থীদের কাউকে রায় দেয়া হলে আমরা কাউকে ছাড় দেব না।
জানা যায়, গতকাল বৃহস্পতিবার যন্ত্রকৌশল বিভাগের ২০১৯-২০ এর এক ছাত্র প্রক্টরিয়াল বডির কাছে এক অভযোগে জানায় তার বিভাগের তিন সিনিয়র তাকে শহরের একটি মেসে নিয়ে নানাভাবে নির্যাতন করে। ২০১৬-১৭ শিক্ষাবর্ষের সোহেল, ২০১৭-১৮ এর নুরে আলম সিদ্দিকি ও নাফি আনোয়ারের তাকে এই নির্যাতন করে বলে জানায়।
অভিযোগের প্রেক্ষিতে সহযোগী অধ্যাপক সামিউল আলম, শাহদাত হোসেন, ও আহসানুল ইসলামের সমন্বয়ে তদন্ত কমিটি গঠন করা হয়।
বার্তা বাজার/এসজে