ভালবাসা দিবসে প্রেমিককে কঠিন পরীক্ষা নিল প্রেমিকার মা। প্রেমিক রতন মান্নার প্রেমিকার মা ও তার পরিবারের লোকেরা জোর করে মুখে বিষ ঢেলে হত্যাচেষ্টা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।
এই ঘটনাটি ঘটেছে ভারতের মেদিনীপুর জেলার মুহাম্মদপুর শিলখালী গ্রামে।
মেয়ের এই প্রেমিককে মেনে নিতে না পেরে এই কাজ করেছে বলে জানা গেছে। জানা যায়, রতন ও তার বড় ভাইকে বাড়িতে এসে প্রচন্ড মারধর করে রতনের প্রেমিকার বাড়ির লোকজন। এবং তাদের মেয়েকে ভুলে যাওয়ার হুমকি দেয়। কিন্তু প্রেমিক রতন সোজা বলে দেয় ” আমাকে মেরে ফেললেও আমি আপনাদের মেয়েকে ভুলে থাকতে পারব না। আমি ওকে ছাড়া বাঁচতেই পারব না।”
একথা শোনার পর তেলে বেগুনে জ্বলে উঠে মেয়ে পক্ষের লোকজন। মেয়ের মা বিষ বের করে রতনের মুখে জোর করে ঢেলে দিয়ে বলেন “তাহলে বিষ খেয়ে মর”।
খবর পেয়ে এলাকার লোকজন এসে মেয়ের পরিবারের লোকজনকে মারধর করে পুলিশের হাতে তোলে দেয়।
বিষক্রিয়ায় গুরুতর আহত রতন মান্নাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বার্তা বাজার/এসজে