টাঙ্গাইলের ঘাটাইলে রাস্তার সরকারি গাছ কেটে বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে ঘাটাইল সদর ইউপি চেয়ারম্যান হায়দর আলীর বিরুদ্ধে। সজেমিনে গিয়ে দেখা যায় নিয়ামতপুর-খিলপাড়া সরকারী রাস্তা। এ রাস্তার দুপাশে শতাধিক ইউকেলিবটাস রোপনকৃত গাছ ৩ লাখ ৮০ হাজার টাকায় বিক্রি করা হয়। কাঠ ব্যবসায়ি আকবর আলী জানান, আমি রাস্তার গাছগুলো ইউপি চেয়ারম্যান হায়দর আলীর কাছ থেকে কিনেছি। আমি তার কাছেই টাকা দিয়েছি।
সে আমাকে কাটতে বলছে আমি কাটতাছি। সাবেক এক ইউপি মেম্বার বলেন, চেয়ারম্যান হয়ে রাস্তার গাছ কাটার কোন এখতিয়ার নেই। তার পরও কিভাবে কাটছে তা আমাদের জানা নাই। এ বিষয়টি আমরা উর্ধতন কর্তৃপক্ষের কাছে জানিয়েছি।
জানতে চাইলে ইউপি চেয়ারম্যান হায়দর আলী দম্ভোক্তি করে বলেন, আমিই বিক্রি করছি। লিখলে আমার কিছুই হবেনা ।মসজিদের কাজের জন্য লেকজন কে গাছ কাটার কথা বলেছি। এদিকে কর্তৃপক্ষের নির্দেশে স্থানিয় তহশিলদার ঘটনাস্থলে গিয়ে গাছ কাটা বন্ধ করে দিয়েছেন। জানতে চাইলে ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামাল হোসেন বলেন, আমি বিষয়টি জানার পর তহশিলদারকে পাঠিয়েছি। তিনি গাছ কাটা বন্ধ করে দিয়েছেন। কোন কাগজের ভিত্তিতে গাছ কেটেছে তা আমি জানিনা। তাদেরকে আগামী রোববারের মধ্যে কাগজপত্র নিয়ে আমার কাছে আসতে বলেছি।
বার্তাবাজার/কেএ