বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় এ্যাথলেটিক্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ইবি

বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় এ্যাথলেটিক্স প্রতিযোগিতায় ইসলামী বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। ৭টি স্বর্ণ ৩টি রোপ্য ও ৫ টি ব্রঞ্জ পেয়ে পয়েন্ট তালিকার শীর্ষে থেকে চ্যাম্পিয়ন হয় ইবির খেলোয়াড়েরা। ক্রিড়া বিভাগ সূত্রে জানা যায়, গত ১২-১৩ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় এ্যাথলেটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এতে ইবির তামান্না আক্তার ১০০ মিটার হার্ডেলস ইভেন্ট, রিংকি খাতুন লং জাম্প এবং জাফরিন আক্তার ডিসকাস থ্রো রেকর্ডসহ শটপুট থ্রো স্বর্ণপদক জিতে নতুন আন্তঃবিশ্ববিদ্যালয় রেকর্ড সৃষ্টি করেছেন। এছাড়াও হাই জাম্পে প্লাবনী হক, ৪০০ মিটার ও ১০০ মিটার রিলেতে প্লবনী হক, দিশা সুলতানা, তামান্না আক্তার ও রিংকি খাতুন এবং ৪০০ মিটার হার্ডেসে মল্লিক সোহেল রানা স্বর্ণপদক লাভ করেন।

উল্লেখ্য, চ্যাম্পিয়ন টিমের টিম ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন শারিরীক শিক্ষা বিভাগের পরিচালক ড. মোহাম্মদ সোহেল এবং কোচ ছিলেন উপ-পরিচালক মোঃ আসাদুর রহমান।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর