ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার অন্তর্গত কাষ্টভাঙ্গা গ্রামে ৮ অক্টোবর ১৯৯৪ সালে জন্মগ্রহণ করেন তরুন এই কবি ও গল্পকার সোহেল দ্বিরেফ।গ্রামে শৈশব কাটিয়ে দারিদ্র্যতার শত বাঁধা পেরিয়ে ভর্তি হন রংপুরে অবস্থিত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগে।
বর্তমান সময়ের সামাজিক প্রেক্ষাপটের প্রতিচ্ছবি এই গল্পের বইটি এবং সমাজের নানান কাহিনী নিয়েই রচিত হয়েছে গল্পগুলো;বই নিয়ে এরকম মন্তব্য করেন লেখক। এর আগে অমর একুশে বইমেলা-২০১৯ এ প্রকাশিত হয়েছিলো সোহেল দ্বিরেফ এর কাব্যগ্রন্থ ‘অমীমাংসিত দিনগুলি’ যা পাঠক হৃদয়ে জায়গা করে নিয়েছে এবং বেশ সাড়া জাগিয়েছে বই এর জগতে।
লেখক জানান,পাঠকদের ভালোবাসা ও অনুপ্রেরণাতেই এই গল্পের বইটি এবার প্রকাশিত হয়েছে।আশা করছি এই বইটিও বেশ সাড়া জাগাবে এবং পাঠকপ্রিয়তা পাবে। ‘জীবনে যখন সন্ধা নামে’ বইটি উচ্ছ্বাস প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে।যা বইমেলায় প্রকাশনীর ২৪২ নং স্টলে পাওয়া যাবে।বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বইমেলা এবং বিভিন্ন অনলাইন বুক শপ গুলোতেও পাওয়া যাচ্ছে বইটি।যার মূল্য ১৫০ টাকা।
সংগ্রহের জন্যঃ০১৭৯৬১৪১২৯০
বার্তাবাজার/কেএ