অমর একুশে বইমেলা ২০২০ এ আজ শুক্রবার (১৪ই ফেব্রুয়ারি) এসেছে জনপ্রিয় হিপহপ গানের শিল্পী ও প্রতিবাদী কবি তাবীব মাহমুদের বই ‘কিছু বইয়ের নাম থাকে না’
‘আমি রানা গাল্লি বয়” দিয়ে ইউটিউবে বাংলাদেশের তরুন সমাজে ঝড় তোলা তাবীব মাহমুদ বেশ কিছু গান রিলিজ দিয়েছেন। এইবার কবিতার বই নিয়ে আসছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই মেধাবী ছাত্র।
এবারের বইমেলায় প্রতিভা প্রকাশের ২০৪ নাম্বার স্টলে পাওয়া যাচ্ছে বইটি।
ইউটিউবে একটি গানের মাধ্যমে তিনি বইয়ের প্রচার শুরু করেছেন। অনেক তরুণের আইডল বনে যাওয়া তাবীব মাহমুদের এই ডিডিওটিও ইতোমধ্যে ৭ লক্ষাধিক মানুষ দেখে ফেলেছে।
বার্তা বাজার/এসজে