কলাপাড়ায় ট্রলি বোঝাই চোরাই পাথরসহ চালক আটক

পটুয়াখালীর কলাপাড়ায় ট্রলি বোঝাই চোরাই পাথরসহ চালক সুজন হাওলাদার(২৪) কে আটক করেছে পুলিশ। বুধবার রাত নয়টায় উপজেলার ধানখালী লোন্দা এলাকা থেকে চালক আটক করেছে। এ ঘটনায় কলাপাড়া থানায় একটি মামলা হয়েছে। স্থানীয়রা জানায়, একটি সংঘবদ্ধ চক্র নির্মানাধীন তাপ বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের রড, পাথর, ইট, খোয়াসহ বিভিন্ন মালামাল চুরি করে কোটিপতি বনে যাওয়ার মিশনে ব্যস্ত রয়েছে। প্রতিদিনই ওই সংঘবদ্ধ চক্র এ রকম ঘটানা ঘটাচ্ছে।

বুধবার রাত নয়টার দিকে একটি ট্রলি বোঝাই করে পাথর নিয়ে যাওয়ার সময় উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা এলাকা থেকে ওই যুবককে স্থানীয়রা আটক করে পুলিশে সেপর্দ করে। কলাপাড়া থানার মো. মনিরুল ইসলাম জানান, এ ব্যাপার একটি মামলা হয়েছে। আটককৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকিদের
গ্রেফতারের চেষ্টা চলছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর