ফুল মানেই পবিত্রতা আর সৌন্দর্যতায় ভরপুর এক স্বর্গীয় বস্তু। ভালবাসা দিবসে ফুল দিয়েই চলে প্রিয়জনের সাথে শুভেচ্ছা বিনিময়। রঙ আর ফুল বিবেচনায় তাই গোলাপের কদরও বেশি।
রাজধানীর শাহবাগ মোড়ের ফুলের দোকানগুলোতে শুক্রবার (১৪ই ফেব্রুয়ারি) ছিল উপচে পড়া ভিড়। গোলাপের চাহিদা আকাশচুম্বি হওয়ার কারনে দামটাও ছিল চড়া। শাহবাগে একটা গোলাপ কিনতে পকেট থেকে বের হয়ে গিয়েছে ৮০ টাকা। আর রাজধানীর অভিজাত এলাকা বনানীতে এর দাম ছিল আরও ২০ টাকা বেশি। ১০০ টাকা করে বনানী থেকে কিনতে হয়েছে প্রতিটা গোলাপ।
এবারের ফুলের বাজারে সবচেয়ে দামি ফুল লিলি। বিদেশ থেকে আনা একটা সবুজ-সাদা লিলি কিনতে পকেট থেকে বের হয়ে গিয়েছে ৩০০ টাকা। লিলির সাথে আসা অর্কিডের দাম ছিল আড়াইশ টাকার মত। আকারে ছোটগুলো অবশ্য ১০০ টাকাতেও মিলেছে।
ফ্রেশ ফ্লাওয়ার শপের এক বিক্রেতা জানান, চায়না থেকে আসা ফুলের চাহিদাও এখন অনেক। অদ্ভুদ সুন্দর একটা টকটকে লাল চায়না ফুলের দাম ৪০ টাকা। মেয়েদের খোপাঁয় পড়ার জন্য গাঁদা ও বেলি ফুলের দাম পড়ছে ২০/৩০ টাকা।
এছাড়াও বাহারী সব ফুলে দিয়ে ক্রেতাদের ভালবাসাকে আরও রাঙিয়ে তোলার জন্য সারাদিনই খোলা ছিল এইসব ফুলের দোকানগুলো।
বার্তা বাজার/এসজে