খালেদার চিকিৎসা : পরিবার আর দলের মত এক হচ্ছে না

পারিবারিক আবেগ আর দলীয় নীতির মাঝখানে এখন আটকে আছে খালেদা জিয়ার বিদেশ গিয়ে আরও উন্নত চিকিৎসা নেয়ার সিদ্ধান্ত। পরিবার চাইছে সকল কিছুর উর্ধ্বে থেকে উনার সুস্থতা আর দল চাইছে যাতে দল এবং খালেদার ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েমন ভাবে নতি স্বীকার করা। দপক্ষের টানাপোঁড়েনে এখনও চুড়ান্ত কোনো সিদ্ধান্ত আসছে না।

খালেদার বোন সেলিনা হোসেন কয়েকদিন আগে উনার সাথে সাক্ষাতের পর খালেদা জিয়ার শারিরিক অবস্থা খুব খারাপ বলে জানিয়েছেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে্র উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া গত বুধবার বলেছেন, ‘বেগম খালেদা জিয়ার ভাই আমার কাছে একটি আবেদন করেছেন মানবিক কারণে তাঁকে বিদেশ নিতে পরামর্শ দেওয়ার জন্য। আমি আবেদনটি সংশ্লিষ্ট মেডিক্যাল বোর্ডের কাছে দিচ্ছি। বোর্ড বেগম জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা পরীক্ষা করবে।’

অপরদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী জানান, ‘ ম্যাডামের কারামুক্তির জন্য যে আবেদনের কথা বলা হচ্ছে সেটি পারিবারিক। কারণ এ ক্ষেত্রে তাদের চিন্তাধারা অন্যরকম। দলগতভাবে বিএনপি এই আবেদনের সঙ্গে যুক্ত নয়।’

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর