বৃদ্ধাশ্রমের মায়েদের সাথে শিক্ষার্থীদের ভালোবাসা দিবস

বৃদ্ধাশ্রমের মায়েদের সাথে ভালোবাসা দিবস উদযাপন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা। জানা যায়, শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের মফিজ লেকে বৃদ্ধাশ্রমে থাকা সুবিধাবঞ্চিত মায়েদের নিয়ে এ ভিন্নরকম বসন্তবরণ এবং ভালোবাসা দিবস উদযাপন করেন তারা।

এদিন স্বেচ্ছাসেবী সংগঠন জাহানারা ফাউন্ডেশনের সহোযোগিতায় অসহায় বৃদ্ধ মায়েদের নিয়ে দিনব্যাপী সমাজ সচেতনতা ও বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বৃদ্ধ মায়েদের মাঝে নতুন কাপড় বিতরণ এবং দুপুরে খাবারের আয়োজন করা হয়। এসময় তাদেরকে পুরো ক্যাম্পাস ঘুরিয়ে দেখানো হয়।

এর আগে বিশ্ববিদ্যালয় মফিজ লেকে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের শিক্ষক অধ্যাপক ড. রাশিদুজ্জামান, বিশিষ্ট গবেষক ও বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ড. সিরিয়া সুলতানা, জাহানারা ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মাদ শরীফ প্রমুখ।

বাংলা বিভাগের শিক্ষার্থী সোনালী আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অগ্রণী ব্যাংক প্রিন্সিপাল অফিসার রিপনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর