মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী সুবহান হাসপাতালে মারা গেছেন

১৯৭১ সালে্র মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবদুস সুবহান আজ শুক্রবার (১৪ই ফেব্রুয়ারি) বেলা একটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন।
গত ২৪ জানুয়ারি তাকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আব্দুস সুবহানের মৃত্যুর বিষয়টা নিশ্চিত করে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিইয়া বলেন, উনি বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

জামায়াতে ইসলামির সাবেক নায়েবে আমির আব্দুস সুবহান মহান মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী কর্মকান্ডে জড়িত থাকায় আদালতের রায়ে মৃত্যুদন্ডপ্রাপ্ত হয়েছিলেন।একাত্তরে উনি জামায়াতে ইসলামির কেন্দ্রীয় পর্যায়ের নেতা ছিলেন। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে পাবনা জেলায় সান্তি কমিটি গঠিত হলে তিনি প্রথম দিকে কমিটির সেক্রেটারি এবং পরবর্তীতে ভাইস প্রেসিডেন্ট হয়েছিলেন।

বার্তা বাজার/ এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর