নিরাপত্তার কারণ দর্শিয়ে পাকিস্তান সফরে যাননি বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম উইকেট কিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম।
পাকিস্তান সফরে না যাওয়াইয় অনেকটা অনিশ্চিত হয়ে পড়েছিল মুশফিকের আসন্ন জিম্বাবুয়ে সিরিজে খেলা। গুঞ্জন শোনা যাচ্ছিল যে, ঘরোয়া ক্রিকেটে নিজের সামর্থ্য দেখিয়ে আবার দলের সাথে যুক্ত হয়ে যেতে পারেন তিনি।
এবার বিএসএলের ৩য় রাউন্ডে সেই সামর্থ্য দেখিয়ে ছাড়লেন। বিশ্রাম শেষে বাংলাদেশ ক্রিকেট লীগ(বিএসএল) -এ উত্তারাঞ্চলের হয়ে হাঁকালেন অনবদ্য এক শতক।
শুক্রবার টসে জিতে পূর্বাঞ্চলের বিপক্ষে ব্যাট হাতে মাঠে নামে মুশির উত্তরাঞ্চল। মাত্র ৪৬ রানে ৩ ব্যাটসম্যান ফিরে যাওয়ার পর মাঠে নামেন তিনি।
১১৭ বলে ১৪টি চার ও একটি ছক্কায় তুলে ফেলেন নিজের সেঞ্চুরি।
৪র্থ উইকেটে ক্যাপ্টেন নাঈম ইসলামের সাথে গড়া ৫৬ রানের জুটিই ঘুড়িয়ে দিল ম্যাচের মোড়। ব্যাক্তিগত ৩১ রানে যখন নাঈম আউট হয় তখন দলের স্কোর ১০২ রান। ৬ষ্ঠ উইকেটে মাহমুদুল ইসলামের সাথে ৭৪ রানের আরেরকটা পার্টনারশিপ গড়েন মুশফিক।
৭১ রানে অর্ধশতক করে ৪৬ বলে করে ফেলেন নিজের আরও একটি শতক।
বার্তা বাজার/এসজে