চট্টগ্রাম বিমানবন্দরে সিগারেটের বিরাট চালান আটক

চট্টগ্রাম বিমানবন্দরে আটক হলো বিদেশি সিগারেটের আরেকটি বিরাট চালান।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম বিমানবন্দর কাস্টমসের সহায়তায় দুবাই থেকে আসা এক যাত্রীর ব্যাগেজ থেকে বিদেশি সিগারেট ইজিলাইট ব্রান্ডের ৩০০ কার্টন সিগারেটের চালান জব্দ করে জাতীয় গোয়েন্দা সংস্থার কর্মকর্তাবৃন্দ(এনএসআই)।

বিমানবন্দর সূত্রে জানা যায়, চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাসিন্দা মোহাম্মদ ইব্রাহীম দুবাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ নামক একটি ফ্লাইটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশ করেন। আগে থেকে সংবাদ থাকাতে বিমানবন্দর গোয়েন্দা সংস্থা মোহাম্মদ ইব্রাহীমের ব্যাগেজে তল্লাশি চালান এবং তার
ব্যাগেজ থেকে ৩০০ কার্টন বিদেশি সিগারেট উদ্ধার করা হয়।

আটক যাত্রী ও জব্দকৃত সিগারেট বিমানবন্দর কাস্টমসের নিকট হস্তান্তর করা হয়েছে এবং এ বিষয়ে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন কাস্টমস কর্তৃপক্ষ।

উল্লেখ্য, ইতোপূর্বেও চট্টগ্রাম বিমানবন্দরে একাধিকবার বিদেশি সিগারেট ও স্বর্ণ চোরাচালানের চেষ্টা হয়েছে। গত ২৪ জানুয়ারী শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় দুবাই থেকে আসা হানিফ নামে এক যাত্রীর কাছ থেকে ২১৩ কার্টন সিগারেট জব্দ করেছে বিমানবন্দরে দায়িত্বরত এনএসআই টিম ও কাস্টমস ইন্টেলিজেন্স টীম। ০৬ জানুয়ারি বেলা ১২টার দিকে মোহাম্মদ কামাল নামে দুবাই ফেরত এক প্রবাসীর কাছ থেকে ১৮১ কার্টন সিগারেট, ৩টি মোবাইল সেট ও একটি ১টি আইপ্যাড জব্দ করে বিমানবন্দরে দায়িত্বরত জাতীয় গোয়েন্দা সংস্থার একটি দল।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর