শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় পহেলা বসন্ত উপলক্ষে নালিতাবাড়ী পৌর শহরের চার শতাধিক দোকানীকে ফুলের শুভেচ্ছা জানিয়ে প্রথমআলো বন্ধুসভার বন্ধুরা। এছাড়া সকলের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। ১৪ ফেব্রুয়ারি শুক্রবার সকালে ফুল এবং মাস্ক বিতরণ উদ্বোধন করেন নালিতাবাড়ী পৌরসভার মেয়র আবু বক্কর সিদ্দিক।
বন্ধুসভার সূত্রে জানা গেছে, সকাল ১১টার দিকে শহরের উত্তর বাজার এলাকা থেকে বন্ধুসভার বন্ধুরা মাস্ক এবং রজনীগন্ধা ফুল বিতরণ শুরু করে। শহরের প্রায় চার শতাধিক দোকানীর হাতে একটি করে মাস্ক এবং রজনীগন্ধা ফুল তুলে দেন বন্ধুরা।
এসময় বন্ধুসভার সদস্যরা ছাড়াও প্রথমআলো প্রতিনিধি এবং বন্ধুসভার উপদেষ্টা আব্দুল মান্নান সোহেল, উপদেষ্টা বিপ্লব দে কেটু, ক্লোডিয়া নকরেক কেয়া, সভাপতি জয় সাহা, সাধারণ সম্পাদক অভিজিৎ সাহা উপস্থিত ছিলেন।
সংগঠনটির সাধারণ সম্পাদক অভিজিৎ সাহা বলেন, ধূলাবালি ও বিভিন্ন রোগ থেকে নিজেকে রক্ষা করতে আমরা মাস্ক ব্যবহারের অভ্যাস করতে পারি। এছাড়া, বসন্তের আগমনী বার্তা সকলের কাছে পৌঁছে দিতেই আমাদের এই ফুল বিতরণের আয়োজন।
বার্তা বাজার/এম.সি