ভালবাসা দিবসে বাবা-মায়ের সাথে সময় কাটাল বিশ্বজয়ী শরিফুল

আজ ১৪ই ফেব্রুয়ারি বিশ্ব ভালবাসা দিবস। দিনটি বিশ্বের প্রেমিক যুগলদের যেমন কাটে সেভাবে কাটেনি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী বাঁহাতি পেসার শরিফুলের। বাবা-মা, বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনদের সাথে একান্ত সময় কাটিয়েছেন এই পেসার।

গতকাল গ্রামের বাড়িতে ফিরে সকলের সাথে বিশ্ব জয়ের আনন্দ ভাগাভাগির পর আজ সকালে একটু দেরিতে ঘুম ভাঙ্গে তার। পরে দ্রুত ফ্রেশ হওয়ার পর নাস্তার টেবিলে গিয়ে দেখে সকলেই শরিফুলের জন্য অপেক্ষা করছে।তার কাছে সকলেই শুনতে চান ভারতকে বধ করে বিশ্ব জয়ের কাহিনী।

জুমার নামাজের পর সকলের সাথে কুশল বিনিময় আর খোশগল্পে মেতেছিলেন সারাদিন এই পেসার।

বাঁহাতি পেসার শরিফুল জানান আমি বর্তমানে অন্যরকম একটা সময় পার করছি।সকলের এত ভালবাসা আর সাপোর্ট পাচ্ছি যেটা আমি ভাবতেই পারিনি।সকলের ভালবাসা পেয়ে সত্যিই আমি আনন্দে আবেগাপ্লুত। সকলে আমার জন্য দোয়া করবেন। আমি যেন জাতীয় দলে গিয়ে দেশের জন্য আরও ভাল কিছু করতে পারি।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর