নিখোঁজের ৪দিন পর সেই দুই সন্তানের মায়ের মরদেহ উদ্ধার

গোপালগঞ্জের শেখ লুৎফর রহমান সেতুতে দুই সন্তান রেখে মধুমতি নদীতে ঝাঁপ দেন মা আফরোজা খানম। মধুমতি থেকেই সেই মা আফরোজা বেগমের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শুক্রবার সকালে নিখোঁজের চারদিন পর ওই নদী থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

টুঙ্গিপাড়া থানার ওসি এ.এফ.এম নাসিম বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই নারী নিখোঁজের পর থেকে ফায়ার সার্ভিসের দমকল বাহিনী ও ডুবুরি দল তল্লাশি অব্যাহত রেখেছিল। শুক্রবার সকালে তার মরদেহ নদীতে ভাসতে দেখে দমকল বাহিনী। পরে আফরোজার মরদেহটি নদীর পাড়ে নিয়ে আসে। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় আনে।

তিনি আরো বলেন, কোনো অভিযোগ না থাকা ও ময়নাতদন্ত ছাড়া আফরোজার মরদেহ নিতে স্বজনরা আবেদন করেন। এতে আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীর বরাতে ওসি বলেন, মঙ্গলবার দুপুর ১২টায় শেখ লুৎফুর রহমান সেতুর মুখে ইজিবাইক থেকে দুই সন্তানকে নিয়ে নামে বোরকা পরা আফরোজা খানম। পরে দুই সন্তান ফাহমিদা ইসলাম ও আব্দুল সালামকে নিয়ে সেতুর মাঝে আসেন। এরপর সন্তানদের হাতে মোবাইল ও ব্যাগ রেখে নদীতে ঝাঁপ দেন তিনি।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর