আগামীকাল দেশনেত্রীর মুক্তির দাবিতে ঐতিহাসিক মিছিল হবে: রিজভী

চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আগামীকাল (শনিবার) ঐতিহাসিক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। দলের সব নেতা-কর্মীকে দুপুর ২টার মধ্যে নয়াপল্টন কার্যালয়ের সামনে উপস্থিত থাকতে বলা হয়েছে।’

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এসব এ কথা বলেন।

তিনি বলেন, ‘দেশনেত্রীর মুক্তির দাবিতে শনিবার নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ঐতিহাসিক বিক্ষোভ মিছিল জাতীয় প্রেসক্লাবের দিকে অগ্রসর হবে। এজন্য আমরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছি। মিছিলটি সফল করার জন্য দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা দফায় দফায় বৈঠক করেছেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর