৬৫ বছর ধরে গায়ে এক ফোঁটা পানিও ছোঁয়াননি। কারণ পরিষ্কার-পরিচ্ছন্ন থাকলে নাকি তার অস্বস্তি লাগে। তিনি নোংরা থাকতেই পছন্দ করেন। ৮২ বছর বয়সী এ বৃদ্ধের দাবি, গত সাড়ে ছয় দশক ধরে তিনি গোসল করেননি।
ইরানের দক্ষিণাঞ্চলের দেজগাহরের ওই বাসিন্দার নাম আমৌ হাজি। আর পছন্দ করেন পাইপ টানতে। পুরনো ময়লা একটা পাইপ আছে তার। তবে পাইপে ভরা থাকে বিভিন্ন পশুর বর্জ্য পদার্থ। তামাকের বদলে এসবের ধোঁয়াতেই মজা পান তিনি।
মজার ব্যাপার হচ্ছে, গোসলকে বয়কট করা এ বৃদ্ধ পাত্রী খুঁজছেন। শর্ত একটাই, সঙ্গিনীকেও তার মতোই গোসল না করে থাকতে হবে। তবে পানির ভয় পান না বলে দাবি করেন আমৌ। নিয়মিত পানি পান করতে কোনো সমস্যাও হয় না তার।
বার্তাবাজার/এমকে