একসঙ্গে ২ ছেলে, ১ মেয়ের মা হলেন গৃহবধূ

লক্ষ্মীপুরের রায়পুরে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন গৃহবধূ সিমু আক্তার। শুক্রবার রাতে রায়পুর শহরের মাতৃছায়া হাসপাতালে
সিজারের মাধ্যমে তার ৩ সন্তান জন্ম নিয়েছে।

হাসপাতালের পরিচালক আব্দুর রহমান তুহিন চৌধুরী বলেন, বৃহস্পতিবার সকালে প্রসবজনিত ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন সিমু আক্তার। নরমাল ডেলিভারিতে মা ও সন্তানদের মৃত্যুঝুঁকি ছিলো। হাসপাতালের চারজন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে সিজারের মাধ্যমে তিন সন্তানের জন্ম হয়।

তিনি আরো জানান, তিন সন্তানের মধ্যে দুটি ছেলে, একটি মেয়ে। বর্তমানে মা ও সন্তানরা সুস্থ ও ঝুঁকিমুক্ত রয়েছেন।

স্ত্রী ও সন্তানদের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাইলেন সিমু আক্তারের স্বামী নাসির আহমেদ।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর