যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন যখন নিজ দেশের মন্ত্রীসভা গঠন করতে ব্যস্ত তখনই আচমকা পদত্যাগ করে বসলেন দেশটির অর্থমন্ত্রী সাজিদ জাভিদ।
বৃহস্পতিবার পূর্বে কোনো ঘোষনা না দিয়ে হঠাৎই পদত্যাগ করে বসেন জাভিদ। রাজস্ব বিভাগের মুখ্য সচিব রিশি সুনাককে দেশটির নতুন অর্থমন্ত্রী হিসাবে নিয়োগ দেয়া হয় বলে জানিয়েছে বিবিসির একটি খবরে।
বাজেট প্রকাশের মাত্র এক মাস আগে এমন খবর শোনে বৃটেনবাসী অবাক হয়েছেন। তবে বিবিসির আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে মন্ত্রিসভা গঠনের ব্যাপারে প্রধানমন্ত্রী বরিস জনসনের সাথে বিতন্ডের কারনেই জাভিদ এই কাজ করেছে।
জাভিদের বাবা ১৯৫০ সালের দিকে পাকিস্থান থেকে যুক্তরাজ্যে চলে যান। সেখানে এসে বাসের ড্রাইভারি শুরু করেন। বাস চালকের সন্তান সাজিদ জাভিদ এখন একজন সফলতম ব্যাংকার ও রাজনীতিবিদ। সাবেক প্রধানমন্ত্রী টেরিজা মের মন্ত্রিসভায় স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে মন্ত্রীগিরি করেছিলেন তিনি। এরপর বরিস জনসন প্রথমদফায় নির্বাচিত হয়ে সাজিদ জাভিদকে অর্থমন্ত্রী হিসাবে নিয়োগ দিয়েছিলেন।
বার্তা বাজার/এসজে