রাজধানীর নয়াবাজারে নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের সাংবাদিকদের উপর বন্ড সন্ত্রাসীদের হামলা ও ক্যামেরা ভাঙচুরসহ সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে বরগুনায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা দুপুর ১২ টায় বরগুনা প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন বরগুনা প্রেসক্লাব ও টেলিভিশন সাংবাদিক ফোরাম। ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রেস ক্লাবের সভাপতি সঞ্জীব দাস, সাধারণ সম্পাদক আবু জাফর সালেহ, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি সোহেল হাফিজ ও সাধারণ সম্পাদক নুরুজ্জামান ফারুক।
এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। সময় তারা বলেন, প্রতিদিনই সারাদেশে সাংবাদিক নির্যাতিত হচ্ছে এখন পর্যন্ত সুষ্ঠু বিচার পায়নি তারা। এমনকি সাগর-রুনি হত্যার মতো আলোচিত ঘটনা দীর্ঘদিন হয়ে যাওয়ার পরও এখনো বিচার পাইনি। তাই প্রশাসনের কাছে জোর অনুরোধ দ্রুত হামলাকারীদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হোক।
সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে বরগুনায় মানববন্ধন
নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের সাংবাদিকদের উপর হামলা ও ক্যামেরা ভাঙচুরসহ সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে বরগুনায় মানববন্ধন
Gepostet von Barta Bazar am Donnerstag, 13. Februar 2020
বার্তা বাজার / ডব্লিও.এস