অনির্বাণ শিল্পগোষ্ঠী পাঁচ লাখ টাকা পুরস্কার দেয়ার ঘোষনা আইজিপির

পটুয়াখালীর কুয়াকাটায় “অনির্বাণ শিল্পগোষ্ঠীর” মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানে সদস্যদের সম্পাদনায় মুগ্ধ হয়ে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী তাদের পৃষ্ঠপোষকতা স্বরূপ পুলিশ সদর দফতরের পক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেন। গত ১০ ফেব্রুয়ারী দুই দিন ব্যাপী সরকারি জেলা সফরকালে জেলা পুলিশের আয়োজনে সাংস্কৃতিক সন্ধ্যা তিনি এ পুরস্কার ঘোষণা করেন।

পুলিশ সুপার জনাব মোহাম্মদ মইনুল হাসান পিপিএম সভাপতিত্বে সাংস্কৃতিক সন্ধ্যায় উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব মোঃ শফিকুল ইসলাম বিপিএম (বার) পিপিএম মহোদয়, বরিশাল মেট্রোপলিটন পুলিশের সম্মানিত কমিশনার মহোদয়, ডিআইজি ট্যুরিস্ট পুলিশ মহোদয়, পটুয়াখালী জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মইনুল হাসান পিপিএম মহোদয়, বরিশাল রেঞ্জের সকল জেলার পুলিশ সুপারগণ, পটুয়াখালী জেলার ডিসি ও সিভিল সার্জন মহোদয় সহ জেলার বিভিন্ন উপজেলা চেয়ারম্যান, মেয়রগণ ও সুশীল সমাজের প্রতিনিধিগণ।

পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান পিপিএম জানান, অনির্বাণ শিল্পগোষ্ঠী হচ্ছে অসহায়, দরিদ্র, খেটে খাওয়া, অনাথ শিশুসহ ঝরে পড়া শিশুদের স্কুলে ফিরিয়ে এনে তাদের লেখাপড়ার খরচ বহন করার একটি অনন্য প্রতিষ্ঠান এবং তাদেরকে বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ডে যুক্ত করে থাকেন। ইতিপূর্বেও পটুয়াখালী জেলা পুলিশ তাদেরকে বিভিন্ন অনুষ্ঠানে নিমন্ত্রণ করেছে। তাদের পারফরম্যান্সে দেখে এবং তাদের সম্পর্কে জানতে পেরে সম্মানিত আইজিপি মহোদয় এই সকল অসহায়, দরিদ্র, খেটে খাওয়া, অনাথ শিশুসহ ঝরে পড়া শিশুদের উৎসাহ প্রদানের লক্ষ্যে পৃষ্ঠপোষকতা স্বরূপ পুলিশ সদর দফতরের পক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেন যা একটি বিরল দৃষ্টান্ত।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর