চীনে করোনাভাইরাসে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষতিগ্রস্থদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে চীনকে সব ধরনের সহায়তা দেয়ার আশ্বাস দেন তিনি। চীনের প্রেসিডেন্টকে দেয়া এক চিঠিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ আশ্বাস দেন।
চিঠিতে- করোনাভাইরাস সঙ্কট মোকাবেলায় টাস্কফোর্স স্থাপন এবং জরুরি হাসপাতাল নির্মাণ করা সময়োপযোগী এবং প্রশংসনীয় উল্লেখ করেন প্রধানমন্ত্রী। সেই সাথে করোনাভাইরাসে ক্ষতিগ্রস্থ পরিবারকে যে কোন ধরনের সহায়তা দিবেন বলে চীনা প্রেসিডেন্টকে আশ্বস্ত করেন।
প্রাণঘাতী এই ভাইরাসের প্রাদুর্ভাবে চীনে বসবাসরত বাংলাদেশি নাগরিককে ভালভাবে যত্ন নেওয়ার কারণে চীনের প্রতি ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এছাড়াও চিঠির মাধ্যমে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে আসার জন্য চীনের প্রেসিডেন্ট শিং জিনপিংকে আমন্ত্রণ জানান। ।।ডিবিসি।।
বার্তা বাজার / ডব্লিও.এস