র‌্যাবের অভিযানে ৫ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক

টেকনাফে র‌্যাবের অব্যাহত মাদক বিরোধী অভিযানে ৫হাজার পিস ইয়াবাসহ ইয়াবা কারবারী জালালকে আটক করা হয়েছে।

আটক জালাল উদ্দীন উপজেলার হ্নীলা ইউনিয়নের লেচুয়াপ্রাং এলাকার আবুল হোসেন ওরফে আবুর ছেলে।

র‌্যাব-১৫ (সিপিসি-১) টেকনাফ ক্যাম্প কমান্ডার লেঃ মির্জা শাহেদ মাহতাব (এক্স বিএন) পিপিএম জানান, বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৭টা নাগাদ র‌্যাব-১৫ (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের একটি দল টেকনাফ বরইতলী এলাকায় সড়কে অভিযান চালিয়ে ৫হাজার পিস ইয়াবাসহ জালাল উদ্দীনকে আটক করে। এসময় তার কাছ থেকে তার ব্যবহৃত একটি মোবাইল ফোনসেট জব্দ করা হয়।

আটক মাদক কারবারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দায়েরের করে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র‍্যাবের এই কর্মকর্তা।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর