করোনাভাইরাস বাণিজ্যে ব্যাপক প্রভাব ফেলতে পারে বলে দুশ্চিন্তা প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। করোনাভাইরাসের চাপ কি পরিমাণ হতে পারে সে বিষয়ে আলোচনা চলছে এবং বিষেষকরে গার্মেন্টস সেক্টরে কতটা প্রভাবিত হতে পারে করোনার থাবা সেই বিষয়ে খুব ১৬ তারিখে রিপোর্ট পাবেন বলে তিনি সাংবাদিকদের জানান।
মন্ত্রী আরও বলেন, আমরা গার্মেন্টস ফ্যাক্টরিগুলোর সাপ্লাইয়ের উপর লক্ষ্য রাখছি। চীনের ছুটি শেষ হলো। আজ খবর পেলাম সেখানকার মার্কেটগুলো খুলতে শুরু করেছে। আমরা সেটা নজরদারি করছি।
মন্ত্রী দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এসব কথা বলেন।
বিজিএমইএর পক্ষ থেকে শঙ্কা প্রকাশ করা হয়েছে করোনাভাইরাসের কারণে চীন থেকে ম্যানুফ্যাকচারিং মালামাল বিভিন্ন ইকুইপমেন্ট ও কাঁচামাল আমদানি ঝুঁকির মধ্যে পড়েছে। এ বিষয় সমাধানে মন্ত্রণালয়ের উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে টিপু মুনশি বলেন, হঠাৎ করে বলা মুশকিল, এটা অত্যন্ত গভীর সমস্যা।
রসুনের দাম বৃদ্ধি প্রসংগে বলেন, দেশে রসুনের দাম অনেক বেড়ে গেছে, দেশে রসুনের চাহিদা ৯০ শতাংশ চায়না পূরণ করে। রসুন নিয়ে আমরা চেষ্টা করব অন্য দেশ থেকে সাপ্লাই পাওয়ার।
বার্তা বাজার/এসজে