উত্তর কোরিয়ায় সন্দেহভাজন করোনাভাইরাস আক্রান্তকে গুলি করে হত্যা

উত্তর কোরিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত এমন এক সন্দেহভাজন ব্যাক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। কোয়ারেন্টাইন পয়েন্ট থেকে বের হয়ে গণ-শৌচাগারে যাওয়ায় তাকে হত্যা করা হয়। ডেইলি মিরর ও দক্ষিণ কোরিয়ার দৈনিক ডং এ তথ্য দিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি চীন থেকে ফেরার পর ওই ব্যাক্তিকে আইসোলেশনে রাখা হয়। করোনাভাইরাসের প্রভাব মোকাবেলায় অগ্রিম সতর্কতা হিসেবে সামরিক আইন জারি করেছে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন।

চীনাদের সাথে সম্পর্ক আছে অথবা সম্প্রতি চীন ভ্রমণ করেছেন এমন এমন ব্যাক্তিদের আইসোলেশনে রাখার নির্দেশ দেন কি জং উন। তার এই নির্দেশ যারা অমান্য করবেন, বিশেষ করে কোয়ারেন্টাইন থেকে বের যে কাউকে সামরিক শাস্তির মুখোমুখি হতে পারে এমন আইন জারি করে উত্তর কোরিয়া।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর