আলফাডাঙ্গায় ব্যবসায়ীদের সাথে ওসি’র আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

ফরিদপুরের আলফাডাঙ্গায় ব্যবসায়ীদের সাথে ওসি’র আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ( ১৩ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় উপজেলার সদর ইউনিয়নের জাটিগ্রাম বাজারের ব্যবসায়ীদের সাথে এ মতবিনিময় সভা করেন, আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম।

সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ. কে. এম আহাদুল হাসান।

এসময় বক্তৃতা প্রদান করেন- জাটিগ্রাম বাজার বণিক সমিতির সভাপতি মুশা শেখ, সাধারণ সম্পাদক মো. কুদ্দুস মিয়া, আব্দুর রাজ্জাক শেখ, মো. মাহমুদ মিয়া, ইউপি সদস্য রবিউল মিয়া ও বক্কার শিকদার প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মিয়া মো. সানোয়ার হোসেন।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর