সাতক্ষীরায় ভারতীয় মাস্কসহ যুবক আটক

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সীমান্ত এলাকা থেকে তিন লাখ টাকা মূল্যের ১৫’শ পিস ভারতীয় মাস্ক সহ এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার ভোরে সীমান্তের লক্ষিদাঁড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক চোরাকারবারীর নাম আব্দুল কাদের (২২)। সে সদর উপজেলার আলীপুর গ্রামের মুজিবুর রহমানের ছেলে।

সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে: কর্ণেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার জানান, ভোমরা স্থলবন্দর সীমান্তের লক্ষিদাঁড়ি সীমান্ত দিয়ে অবৈধপথে বিপুল পরিমান ভারতীয় মালামাল আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা বিওপির কমান্ডার নুর আলমের নেতৃত্বে বিজিবির একটি টহলদল সেখানে অভিযান চালায়।

এ সময় সেখান থেকে ১৫’শ পিস ভারতীয় মাস্ক সহ উক্ত চোরাকারবারীকে হাতে নাতে আটক করা হয়। জব্দকৃত এসব মাস্ক বাজার মূল্য তিন লাখ টাকা। তিনি আরো জানান, আটক চোরাকারবারীকে বিকালে সদর থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর