২৩০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

নাটোরে মাদক বিরোধী বিশেষ অভিযানে ২৩০ পিস ইয়াবাসহ সজিব সরকার (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৫ এর সিপিসি-২ নাটোর ক্যাম্পের একটি অভিযানিক দল। বৃহস্পতিবার বিকেলে শহরের কানাইখালী লেখার মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে ২৩০পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। আটক সজিব সদরের কানাইখালী এলাকার মৃত ফজলু সরকারের ছেলে।

প্রেস ব্রিফিং এ র‍্যাব জানায়, র‍্যাব-৫ এর সিপিসি-২ নাটোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিঃ এএসপি এস,এম, জামিল আহম্মেদ এর নেতৃত্বে বিকেলে নাটোর সদর থানার কানাইখালী লেখার মাঠ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ২৩০ পিস ইয়াবা ট্যাবলেট, ১গ্রাম গাঁজা ও ১টি মোবাইল সহ মোঃ সজিব সরকার (২৪) কে হাতেনাতে গ্রেফতার করা হয়।

সন্ধ্যার পর গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে নাটোর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর