২৫ বোতল ফেন্সিডিলসহ নারী মাদক কারবারি আটক

যশোরের বেনাপোল পুটখালী সীমান্তে ২৫ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ নাছিমা আক্তার স্বপ্না (৩৫)নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি সদস্যরা। বুধবার(১২ই ফেব্রুয়ারি) সন্ধ্যার সময় তাকে আটক করা হয়।

আটককৃত নারী বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী গ্রামের আনিছুর রহমানের স্ত্রী নাসিমা আক্তার স্বপ্না(৩৫)।

২১ বিজিবি ব্যাটেলিয়ানের পুটখালী ক্যাম্প কমান্ডার আঃ রশিদ “বার্তা বাজার”কে জানান,তার নেতৃত্বে একটি টহল দল পুটখালী খাটালের পূর্ব পাশে জৈনক সালামের বসত বাড়ির পাশ থেকে ২৫ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়। আটক নারী মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর