টাঙ্গাইলে হাইকেয়ার হিয়ারিং সেন্টার শুভ উদ্বোধন

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে টাঙ্গাইল হাইকেয়ার হিয়ারিং সেন্টারের শুভ উদ্বোধন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বধির স্কুল মাঠে অনুষ্ঠিত হয়।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোশারফ হোসেনের সভাপতিত্বে ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম।

বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা: মোহাম্মদ ওয়াহীদুজ্জামান, সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ, ব্যুরো বাংলাদেশ এর নির্বাহী পরিচালক জাকির হোসেন, সৃষ্টি শিক্ষা পরিবার চেয়ারম্যান ড. শরিফুল ইসলাম রিপন, ঢাকা হাইকেয়ার এর অধ্যক্ষ আব্দুস সালাম।

স্বাগত বক্তব্য রাখেন হাইকেয়ার (বধির) স্কুল’র প্রধান শিক্ষিকা ইসরাত জাহান।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর