পাকিস্তানের সামাজিক যোগাযোগ মাধ্যমজুড়ে এরদোগান বন্দনা

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান সরকারি সফরে পাকিস্তান এসেছেন। বৃহস্পতিবার দুই দিনের সরকারি সফরে তিনি ইসলামাবাদে এসে পৌঁছানোর পর থেকেই জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ‘মারহাবা এরদোগান’ ট্রেন্ড চালু হয়েছে।

এছাড়াও তুরস্কের একটি সংবাদমাধ্যম জানায়, পাকিস্তানের কোটি জনতা হ্যাশ ট্যাগ দিয়ে সোস্যাল মিডিয়ায় ‘এরদোগান, ওয়েলকাম টু পাকিস্তান’ লিখে পোস্ট করছে।

বিভভি রাজনৈতিক নেতাও বিভিন্নভাবে এরদোগানকে পাকিস্তান সফরে আসায় স্বাগতম জানিয়েছেন।

১৩ ও ১৪ ফেব্রুয়ারি এরদোগান পাকিস্তান সফরে থাকছেন। এ সফরে দুই দেশের মধ্যে ঐতিহ্যবাহী সংহতি ও ঘনিষ্ঠতার প্রতি জোর দেয়া হয়েছে, বলে জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রনালয়।

তুরস্কের মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্য, সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ী নেতারা এই সফরে এরদোগানের সাথে রয়েছেন। এইবার সফরে পাকিস্তান-তুরস্ক উচ্চ পর্যায়ের কৌশলগত সহযোগিতা পরিষদের (এইচএলএসসিসি) ষষ্ঠ অধিবেশনে ইমরান খানের সঙ্গে তিনি সভাপতিত্ব করবেন।

শনিবার পাকিস্তান পার্লামেন্টের একটি অধিবেশনেও অংশগ্রহন করার কথা রয়েছে এরদোগানের। এছাড়া প্রেসিডেন্ট ডা. আরিফ আলভি ও প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে তিনি বৈঠক করবেন।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর