৮ হাজার পিস ইয়াবাসহ গৃহবধূ আটক

কক্সবাজারের টেকনাফে বসত ঘর থেকে ৮হাজার ইয়াবসহ এক গৃহবধূকে আটক করেছে র‍্যাব। আটককৃত গৃহবধূ হলেন উপজেলার হ্নীলা ইউনিয়নের সাজেদুল আলমের স্ত্রী কোহিনুর আক্তার (২১)।

র‌্যাব-১৫ (সিপিসি-১) টেকনাফ ক্যাম্প কমান্ডার লেঃ মির্জা শাহেদ মাহতাব (এক্স বিএন) পিপিএম জানান, বৃহস্পতিবার (১৩ ফেব্রæয়ারী সকাল সাড়ে ১১টায় র‌্যাব-১৫ (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল উপজেলার হ্নীলা মোচনী এলাকায় জনৈক সাজেদুল আলমের বাড়িতে অভিযান চালিয়ে ৮হাজার পিস ইয়াবাসহ সাজেদুল আলমের স্ত্রী কোহিনুর আক্তার (২১) কে আটক করে।

আটক নারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দায়ের করে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র‍্যাবের এই কর্মকর্তা।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর