নারায়ণগঞ্জে গার্মেন্টস শ্রমিককে গণধর্ষণ, গ্রেফতার ২

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিম ফেব্রিক্স নামে শিল্প কারখানার এক গার্মেন্টস শ্রমিককে গণধর্ষনের ঘটনায় মামলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ধর্ষিতার বাবা বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এর আগে, গত ১০ ফেব্রয়ারী উপজেলার পাড়াগাঁও ঠাকুর বাড়িরটেক এলাকায় এ ধর্ষনের ঘটনা ঘটে। এ ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, ঠাকুর বাড়িটেক এলাকার সুরুজ আলী ভুঁইয়ার ছেলে সবুজ (২৩), খোরশেদ আলমের ছেলে মহিউদ্দিন( ১৯)।

মামলার এজাহার থেকে জানা যায়, তিনি পরিবার নিয়ে উপজেলার ঠাকুর বাড়ির টেক এলাকার আমিনুল মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন। তার মেয়ে উপজেলার সিম ফেব্রিক্স নামে গার্মেন্টসে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। গত ১০ ফেব্রয়ারী বিকেলে পাড়াগাঁও ঠাকুরবাড়ি এলাকার স্থানীয় একটি ফুলের বাগানে তার মেয়ে নিয়ে ঘুরতে যায়। এ সময় ঠাকুর বাড়িটেক এলাকার সবুজ, খোরশেদ মহিউদ্দিন, শহিদ, আকাশ মিলে ওই গার্মেন্টস কর্মীকে ফুলের বাগানের নির্জন স্থানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। এ ঘটনায় ধর্ষিতার বাবা বাদী হয়ে রূপগঞ্জ থানা মামলা দায়ের করেন।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (অপারেশন) রফিকুল হক বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর