সিটি নির্বাচনে ভাইরাল সেই তরুণীকে ইশরাকের অভিনন্দন

গত ১লা ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটকেন্দ্রে সরকারদলীয় প্রার্থীর কিছু সমর্থকের বাঁধার সম্মুখীন হয়ে গণমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে ভাইরাল হয়েছিলেন রাজধানীর গোপীবাগের মেয়ে মৌ সামারা।

তখন তরুনীর পরিচয় পাওয়া না গেলেও পরবর্তীতে তার পরিচয় শনাক্ত করা হয়েছিল।

গত মঙ্গলবার বিএনপির পক্ষ থেকে দলীয় মনোনীত প্রার্থী ইশরাক হোসেনের উপস্থিতিতে মৌ সামারাকে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়েছে। ইশরাক হোসেনের ফেসবুক পোস্ট থেকে এই তথ্য জানা যায়।

‘সিটি নির্বাচনের দিন ব্রাদার্স ক্লাব সেন্টারে ভোট দিতে চেষ্টা করার সময় স্থানীয় কাউন্সিলর প্রার্থীর গুন্ডাবাহিনীর বাধাদানের বিরুদ্ধে প্রতিবাদ করা গোপীবাগের সাহসী মেয়ে মৌ সামারাকে বিএনপির পক্ষ থেকে অভিনন্দন জানাই।’-লিখে ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন ইশরাক হোসেন।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর