এক কোটি টাকা মূল্যমানের গাড়ি পাচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তারা

আজ বৃহস্পতিবার অর্থনৈতিক বিষয়ক মন্ত্রীসভা কমিটির এক সভায় প্রত্যেক উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) জন্য গাড়ি কেনার নীতিগত অনুমোদন দেয়া হয়েছে। ইউএনও দের জন্য কেনা প্রতিটা গাড়ির মূল্য হবে প্রায় ১ কোটি টাকা।

ইউএনও দের জন্য পাজেরো স্পোর্টস কিউ এক্স জিপ গাড়ি ক্রয় করা হবে বলে জানা যায়। ৪৭ কোটি টাকা ব্যয়ে ৫০টি গাড়ি কেনার জন্য সরকারি প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে অনুমোদন দেয়া হয়েছে। গাড়িগুলো সরাসরি ক্রয় পদ্ধতিতে সরবরাহ হবে।

আজ বৃহস্পতিবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

‘উপজেলা নির্বাহী কর্মকর্তাদের জন্য ৫০টি জিপ গাড়ি কেনার একটি প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। সরকারি প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে এসব গাড়ি কেনা হবে’ বলে বৈঠক শেষে সাংবাদিকদের অবহিত করেন অর্থমন্ত্রী।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর