বিশ্বজয়ী শরিফুলকে ফুল দিয়ে বরণ করল পঞ্চগড়বাসী (ভিডিওসহ)

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দন্ডপাল ইউনিয়নের মৌমারী এলাকার প্রত্যন্ত অঞ্চলে বেড়ে ওঠা বিশ্বকাপ জয়ী বা-হাতি পেসার শরিফুল আজ বৃহস্পতিবার সৈয়দপুর বিমানবন্দরে দুপুরে পৌছালেও সেখানকার আনুষ্ঠানিকতা শেষে গাড়ীবহর নিয়ে বিকেল ৩ টায় নিজ গ্রামের বাড়ি দেবীগঞ্জের মৌমারীতে পৌছালে ফুল ও মিষ্টি দিয়ে বরণ করে নেন সর্বস্তরের মানুষ। শরিফুলকে একনজর দেখার জন্য তার এলাকায় হাজারো মানুষের ঢল নামে।পুরো এলাকা জুড়ে আনন্দের বন্যা বইছে।

স্থানীয় লোকজন জানান, ‘আমরা শরিফুলকে ফুল দিয়ে বরণ করে নিতে পেরে আমাদের খুব ভালো লাগছে।সে আমাদের এলাকার সন্তান। সে দেশের জন্য যে এত বড় উপহার নিয়ে এসেছে ভাবতেই গর্বে আমাদের বুক ভরে যাচ্ছে।’

শরিফুল জানান, সৈয়দপুর হতে আসার পথে রাস্তায় হাজারো মানুষ দাড়িয়ে থাকতে দেখে আমার খুব ভালো লাগছে। আমি এলাকায় আসায় পর মানুষের ভালবাসা পেয়ে খুব খুঁশি। আসলে আমরা ফাইনাল খেলার মনমানসিকতা নিয়ে সাউথ আফ্রিকা গিয়েছিলাম।আজ দেশের জন্য ভালো কিছু করতে পেরে খুব ভালো লাগছে।আমার জন্য দোয়া করবেন। আমি যেন জাতীয় দলে গিয়ে দেশের জন্য এভাবে আবারও কিছু করতে পারি।

শরিফুলের বাবা দুলাল মিয়া বলেন আমি খুব আনন্দিত। আমার ছেলে দেশের জন্য বিশ্বকাপ এনে দিয়েছে। আপনারা সকলে আমার ছেলের জন্য দোয়া করবেন। সে যেন জাতীয় দলে গিয়ে দেশের জন্য ভালো কিছু করতে পারে।

প্রত্যন্ত অঞ্চলের ছেলের বিশ্বজয়, এলাকায় ভালবাসায় সিক্ত শফিকুল

প্রত্যন্ত অঞ্চলের ছেলের বিশ্বজয়, এলাকায় ভালবাসায় সিক্ত শফিকুল

Gepostet von Barta Bazar am Donnerstag, 13. Februar 2020

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর