স্বাস্থ্য মন্ত্রনালয়ের অর্থায়নে ৪১ লাখ টাকার নতুন অ্যাম্বুলেন্স পেলো রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এতে রোগী পরিবহনে আরো উন্নত সেবা যুক্ত হলো। বৃহস্পতিবার বিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের সামনে এ অ্যাম্বুলেন্স হস্তান্তর ও উদ্বোধন করেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক)।
এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সাইদ আল মামুন
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান ভুঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম, ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আলম নীলা, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সালাহউদ্দিন ভুঁইয়া, আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার ফয়সাল আহমেদ, উপজেলা খাদ্য পরিদর্শক মনিরুল হক মনির, সমাজসেবক মফিজুল ইসলাম প্রমুখ।
বার্তা বাজার / ডব্লিও.এস