রুপগঞ্জে সয়াবিনের বর্জ্যে দগ্ধ শিক্ষার্থীদের পরিবারকে আর্থিক অনুদান

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পক্ষ থেকে সয়াবিনের বর্জ্যে পড়ে দগ্ধ হওয়া তিন শিক্ষার্থীর পরিবারকে নগদ মোট ৪০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার রূপসী এলাকায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মমতাজ বেগম শিক্ষার্থীদের পরিবারের হাতে এ আর্থিক অনুদান তুলে দেন।

এসময় সয়াবিনের বর্জ্যে পড়ে দগ্ধ হয়ে নিহত আশরাফুল ইসলামের পরিবারকে নগদ ২০ হাজার, দগ্ধ হয়ে আহত নাজিমের পরিবারকে ১০ হাজার ও রুমির পরিবারকে ১০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল ইসলাম, আশরাফ সিদ্দিক প্রমূখ।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর