আংশিক রদবদল এসেছে মন্ত্রীসভায়

আজ বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে মন্ত্রীসভায় আংশিক রদবদল করা হয়েছে।

৩ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রুলস অব বিজনেস অনুযায়ী এই দায়িত্ব পুর্নবন্টন করেছেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা আছে।

বর্তমান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরুকে বদলি করে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। নর্তমানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রনালয়ের দায়িত্বে থাকা শ.ম. রেজাউল করিমকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়েছে। এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন সমাজকল্যান মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করে আসা শরীফ আহমেদ।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর