হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীর রেখে যাওয়া সোনার বার জুতার ভেতর ঢুকিয়ে গেট দিয়ে বের হওয়ার সময় এক পরিচ্ছন্নতাকর্মীক আটক করা হয়। চার কেজি ওজনের ৩২টি সোনারবার উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে এএপির অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকাল ৮টার দিকে দুবাই থেকে আসা একটি ফ্লাইট বিমানবন্দরে অবতরণ করে। কোনো এক যাত্রী এ সময় তার সিটের নিচে ওই সোনারবারগুলো রেখে যান।
আলমগীর হোসেন জানান, যাত্রীর রেখে যাওয়া সোনার বার জুতার ভেতর ঢুকিয়ে তা গেট দিয়ে বের হওয়ার চেষ্টা করছিলেন ওই পরিচ্ছন্নতাকর্মী। এ সময় তল্লাশি করে সোনার বারগুলো উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ১ কোটি ৮৫ লাখ টাকা।
তিনি আরো বলেন, এই পরিচ্ছন্নতাকর্মী স্বর্ণ চোরাচালানকারী। আটক জনাথনের বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনের চোরাচালানবিরোধী ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
জনাথন খুলনার খালিশপুর থানার বড় বয়রা গ্রামের সুমঙ্গল বারিকদারের ছেলে। ২০১৪ সাল থেকে বিমানের পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করে আসছিল।
বার্তাবাজার/এমকে